০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যশোরে হত্যা চেষ্টাসহ ৭ মামলার পলাতক সন্ত্রাসী রুহুল আমিন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১ জন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫৮৩

যশোরের অভয়নগর উপজেলায় হত্যা চেষ্টাসহ একাধিক মাদক মামলার পলাতক এবং তালিকাভুক্ত সন্ত্রাসী রুহুল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সুমন বিশ্বাস (৪৭) নামে আরেকজন মাদক বিক্রেতাকেও আটক করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রুহুল আমিনকে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে, শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে আটক করা হয় গাঁজা বিক্রেতা সুমন বিশ্বাসকে।
আটককৃতদের পরিচয়: রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে। অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্র নিশ্চিত করেছে, তালিকাভুক্ত সন্ত্রাসী রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া অভয়নগরের আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকা চাঁদাবাজিরও একটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ১০০ গ্রাম গাঁজাসহ অপর এক মাদক বিক্রেতাকেও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোরে জুয়েল রানা হত্যা মামলা: তিন আসামির দুই দিন করে রিমান্ড

যশোরে হত্যা চেষ্টাসহ ৭ মামলার পলাতক সন্ত্রাসী রুহুল আমিন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও ১ জন

আপডেট: ০৮:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫