যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর তাড়া খেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং নিজেদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উত্তেজিত জনতা দু’জন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কালীয়ানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইমরান হোসেন (৩৪) এবং পাঁচভুলোট গ্রামের আব্দুস সালামের ছেলে আরিফ পারভেজ (২৩)।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, দাউদখালী গ্রামের নিকিরি পাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাসের পৃষ্ঠপোষকতা পাওয়া একটি পক্ষের রাজনৈতিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিএনপির কিছু ত্যাগী নেতাকর্মী মনে করেন কুদ্দুস আলী বিশ্বাস আওয়ামী লীগপন্থীদের সহযোগিতা করছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা ঘোষণা দেন যে, সংশ্লিষ্ট আওয়ামী লীগ অনুসারীরা বিএনপির কোনো কার্যক্রমে থাকতে পারবেন না।
এই ঘোষণার জেরে কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচভুলোট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বদ্দীর ছেলে সাজু বদ্দির নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী দাউদখালী গ্রামে হামলা চালায়। তারা স্থানীয় বিএনপি কর্মী জাহান আলী ধাবকের ছেলে আলী হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে বাঁচাতে এলে তাঁর ভাই জাকির হোসেনকেও মারধর করা হয়।
গ্রামবাসী প্রতিরোধ করতে এগিয়ে এলে সন্ত্রাসী সাজু বদ্দি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে আরও গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা ফের গুলি ছুড়ে এবং নিজেদের ব্যবহার করা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে ইমরান ও আরিফ নামে দু’জন সন্ত্রাসীকে ধরে ফেলে এবং পরে পুলিশে দেয়।
০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরের শার্শায় সন্ত্রাসী হামলা, গুলি ছুড়লো দুর্বৃত্তরা; আটক ২
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- ৫৭২
সর্বাধিক পঠিত



























