০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পর্নোগ্রাফি মামলায় বান্দরবান থেকে বাংলাদেশি তারকা দম্পতিকে গ্রেফতার করলো সিআইডি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৭৯

বাংলাদেশের অভ্যন্তরে বসে পর্নোগ্রাফি তৈরি ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তা প্রচারের অভিযোগে এক তারকা দম্পতিকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ, তারা একটি বহুল পরিচিত আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিয়মিত অশ্লীল কনটেন্ট আপলোড করে বিপুল অর্থ উপার্জন করতেন।
সোমবার (২০ অক্টোবর) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই দম্পতি পরিচালিত ওয়েবসাইটটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে ছিল। সিআইডি’র একটি দল বান্দরবান থেকে তাদের হেফাজতে নিয়েছে। তাদের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই যুগল বাংলাদেশ থেকেই তাদের পর্নো ভিডিওগুলির ধারণ, সম্পাদনা এবং আপলোডের কাজ করতেন। এর মাধ্যমে তারা কেবল ফৌজদারি অপরাধই করেননি (পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী), বরং বাংলাদেশে পর্নো ভিডিও নির্মাণ ও প্রচারের একটি নেটওয়ার্ক গঠনেও উৎসাহিত করে আসছিলেন।
সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামক একটি সংবাদমাধ্যম এই যুগলের অবৈধ কার্যক্রমের বিষয়টি প্রথম জনসমক্ষে নিয়ে আসে।

সর্বাধিক পঠিত

একনেকের শর্ত শেষ হওয়ার আগেই ১,৪৯২ কোটি টাকার প্রকল্পে পিডি নিয়োগ, মামুন বিশ্বাসকে ঘিরে প্রশ্ন

পর্নোগ্রাফি মামলায় বান্দরবান থেকে বাংলাদেশি তারকা দম্পতিকে গ্রেফতার করলো সিআইডি

আপডেট: ০৬:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫