০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৩ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালগুলোতে ভর্তি ৪৭ জন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৬২

যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
বর্তমানে যশোর জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ জন এবং উপজেলাভিত্তিক হিসেবে অভয়নগরে ২৬ জন, শার্শায় ৫ জন, চৌগাছায় ২ জন, ঝিকরগাছা, কেশবপুর ও মনিরামপুরে ১ জন করে রোগী ভর্তি আছেন। তবে বাঘারপাড়ায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
সংক্রমণের সার্বিক চিত্র:
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ৭৭৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৭২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। আশার কথা হলো, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এ সময়ে মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সংক্রমণ মোকাবিলায় জনসাধারণের প্রতি জমে থাকা পানি পরিষ্কার রাখা, নিয়মিত মশারি ব্যবহার এবং সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৩ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালগুলোতে ভর্তি ৪৭ জন

আপডেট: ০২:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫