০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, গাঁজা আর সিনেমা দেখার ‘অজুহাত’ চোরের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৫৭৪

যশোর সদর উপজেলার আদর্শপাড়া এলাকায় মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃত চোরের নাম সালাউদ্দিন (পিতা: শরিফুল ইসলাম), যার বাড়ি নড়াইল জেলার করিমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১০টার পর থেকেই সালাউদ্দিনকে আদর্শপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এর ফলে এলাকার কয়েকজন যুবক তাকে নজরে রাখেন।
রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় বাসিন্দা চঞ্চল-এর বাড়ির জানালা খুলে সালাউদ্দিন ভেতরে থাকা মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করেন। এ সময় শব্দ হওয়ায় বাড়ির মালিক চঞ্চল বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। চঞ্চলের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পালানোর চেষ্টাকারী সালাউদ্দিনকে ধরে ফেলেন।
ধরা পড়ার পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন প্রথমে দাবি করে, “আমি গাঁজা খেতে এসেছিলাম, পরে দেখি জানালা খোলা, মোবাইলটা চোখে পড়ে, তাই নিতে গিয়েছিলাম।”
পরে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে সালাউদ্দিনের কাছে যশোরে আসার কারণ জানতে চাওয়া হয়। জবাবে সে জানায়, সে নাকি মনিহারে ‘সিনেমা’ দেখতে এসেছিল। তবে সে কোন সিনেমা দেখছিল, তা বলতে পারেনি।
স্থানীয়রা আরও জানান, ধৃত সালাউদ্দিন এবং তার বাবা মূলত পেশায় ঘর মেরামতের কাজ করেন (টিন ও খড়ের চাল বসানো)।
এদিকে, সকালে এলাকাবাসী চানপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, গাঁজা আর সিনেমা দেখার ‘অজুহাত’ চোরের

আপডেট: ০২:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫