০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যশোরে স্বামী-স্ত্রী বিরোধ: ব্যক্তিকে মারধর করে নাক-মুখ ফাটিয়ে তালাকনামা ধরিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৯

যশোরে এক ব্যক্তিকে গুরুতর মারধর করে নাক-মুখ ফাটিয়ে এবং হাতে তালাকনামা ধরিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম, তিনি চাঁচড়া গোলদারপাড়ার মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ধর্মতলা সড়কের পাশে ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার নাক-মুখ থেঁতলানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত ইব্রাহিমকে উদ্ধারের সময় তার কাছ থেকে একটি তালাকনামা, একটি হোটেলের চাবির রিং, মানিব্যাগ, তসবি, চাবি, ঘুমের ওষুধ, দুটি ক্যামেরা এবং যৌন কাজে ব্যবহৃত সামগ্রীর খোসা পাওয়া যায়। তিনি তখন কথা বলার অবস্থায় ছিলেন না। তবে ইশারার মাধ্যমে তিনি স্থানীয়দের জানান যে, তার স্ত্রী ও শ্যালকরা মিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে চলে গেছে।
স্থানীয়রা আরও জানান, ঘটনাস্থলে তার কোনো স্বজনদের পাওয়া যায়নি। তার বড় ভাইয়ের ফোন নম্বর পাওয়া গেলেও একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে ইব্রাহিম যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইব্রাহিমের কোনো নিকটাত্মীয় কিংবা তার তালাক দেওয়া স্ত্রী ও শ্যালকদের পরিচয় পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বাধিক পঠিত

কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে

যশোরে স্বামী-স্ত্রী বিরোধ: ব্যক্তিকে মারধর করে নাক-মুখ ফাটিয়ে তালাকনামা ধরিয়ে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ

আপডেট: ০৮:০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫