০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সাংবাদিক পরিচয়ে প্রাণনাশের হুমকি ও পরিবারকে হেনস্তার অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৬২

নিজেকে টেলিভিশন সাংবাদিক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া এবং তার পরিবারকে হেনস্তা করার অভিযোগ তুলেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে রিপন মিয়া এই অভিযোগ আনেন।
ফেসবুক পোস্টে রিপন মিয়া লেখেন, “আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। আল্লাহর রহমতে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।”
তিনি আরও অভিযোগ করেন, “আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।”
রিপন মিয়া তার পোস্টে উল্লেখ করেন যে, তিনি সবসময় বলে এসেছেন যে তিনি শিক্ষিত নন এবং তার পরিবারের কোনো সদস্যই মিডিয়ার মুখোমুখি হননি। তিনি কখনোই পরিবারকে ব্যবহার করে ফেসবুকে টাকা আয় করতে চাননি। তিনি বলেন, “টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন।”
এদিকে, এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই। এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়ার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে। ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকে তার যাত্রা শুরু। তার ‘হাই আই এম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপগুলো দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ভাইরাল হয়।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক পরিচয়ে প্রাণনাশের হুমকি ও পরিবারকে হেনস্তার অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার

আপডেট: ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫