০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরের প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৬১

যশোর জেনারেল হাসপাতাল এলাকার প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাইদের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝিকরগাছা উপজেলার এক নারী তার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে আবু সাইদ ও তার সহযোগী হিরা বেগমের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, আসামি হিরা বেগম ও অভিযোগকারী একই গ্রামের প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সুযোগে গত ১০ সেপ্টেম্বর হিরা বেগম ওই স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামে তার বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে একই রাতে আনুমানিক সাতটার পর প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাইদ ওই বাড়িতে প্রবেশ করেন এবং ছাত্রীটিকে ধর্ষণ করেন।
অভিযোগকারী আরও জানান, পরবর্তী দিনগুলোতে (১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত) আবু সাইদ বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেন। এই সকল অপরাধে হিরা বেগম সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, এই ঘটনা প্রকাশ পাওয়ার পর কেবল ওই স্কুলছাত্রী নয়, আরও অনেক ভুক্তভোগী নারী মুখ খুলতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে যে, আবু সাইদ দীর্ঘদিন ধরে তার ক্লিনিকে আসা রোগীদের ওপর নানা কৌশল অবলম্বন করে শ্লীলতাহানি করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাইদের সিন্ডিকেটের সদস্যরা গ্রাম্য ডাক্তারদের মাধ্যমে বিভিন্ন গাইনি ও স্ত্রী রোগীকে প্রিন্স ডায়াগনস্টিকে নিয়ে আসতেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিক আবু সাইদ নানা প্রলোভন, প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে কৌশলে এসব নারীকে শ্লীলতাহানির শিকার করতেন।
এই ঘটনায় যশোর জেনারেল হাসপাতাল এলাকা ও আশেপাশে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন নানা অভিযোগ ছিল, কিন্তু কেউ সাহস করে মুখ খুলতে পারছিলেন না। তারা দ্রুত প্রশাসনকে এই পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরের প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ,

আপডেট: ০৭:৪৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫