০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোর সিপিবির লাল পতাকা মিছিল ও সমাবেশ: ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৯৮

ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে রোববার (১২ অক্টোবর) লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক অধিকার হরণ, ভোটাধিকারহীনতা, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রমিক-কৃষকের ওপর নিপীড়ন এবং সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান আজ গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বামপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদবিরোধী সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও তীব্র করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন জোরদার করার এবং ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য এস. এ. রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম ও স্বপন মণ্ডল।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে যশোরের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান। এর আগে দলীয় কার্যালয়ে কর্মীসভা শেষে লাল পতাকা মিছিলটি শহর প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোর সিপিবির লাল পতাকা মিছিল ও সমাবেশ: ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

আপডেট: ০৭:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫