০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ঝিনাইদহে কাঠ আড়ত থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার, স্বামী পলাতক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৫৯০

ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশের একটি কাঠ আড়তের ভেতর থেকে তাছলিমা খাতুন (৩০) নামে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত তাছলিমা খাতুন গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।
ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। লাল মিয়া গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং তিনি ওই কাঠ আড়তের মালিক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় তাছলিমা খাতুন বাড়ি না ফেরায় তাঁর সন্তান বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে রাত ৮টার দিকে ছেলে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠ আড়তের ভেতরে বস্তাবন্দী একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে সে এলাকার সাবেক কমিশনারকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ, র‌্যাব ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করে লাশ বস্তাবন্দী করা হয়েছে। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “আমরা যতটুকু জানতে পেরেছি, বস্তাবন্দী লাশটি কাঠ আড়তের মালিক লাল মিয়ার স্ত্রী তাছলিমা খাতুনের। তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে কাঠ আড়ত থেকে নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট: ০৯:২৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫