১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বেনাপোলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৯১

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি বাংলা-কে দেওয়া সাক্ষাৎকারটি প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে বেনাপোলে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে শার্শা থানা ও বেনাপোল পৌর যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

প্রদর্শনীতে সহযোগিতা করে বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ইস্রাফিল হোসেন, যশোর জেলা কৃষকদলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, পৌর যুবদল নেতা লাবু, মিজানুর রহমান পারভেজ, আসাদুল আসাদ এবং পুটখালী ইউনিয়ন যুবদলের নেতা লিটন প্রমুখ।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

বেনাপোলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শন

আপডেট: ১০:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫