যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন রাজীব (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আটক আনোয়ার হোসেন রাজীব লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া বাজার এলাকার আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে তিনি যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় আনারুল কবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে শার্শা থানার যাদবপুর ডকেরবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ডকেরবাগান আনসার ক্যাম্পের পেছনে সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব পাশে ইটের সলিং সড়ক থেকে রাজীবকে আটক করা হয়।
পরে তাঁর হেফাজত থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবা জব্দতালিকার মাধ্যমে জব্দ করে তাঁকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিলের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা থানা পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠ




















