০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

উজিরপুরে ঘুষের অভিযোগে দুই ভূমি অফিস কর্মচারী প্রত্যাহার, চালক বরখাস্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫০৬

বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।

প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার ও সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি অভিযোগ-সংশ্লিষ্ট একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সর্বাধিক পঠিত

কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক ১

উজিরপুরে ঘুষের অভিযোগে দুই ভূমি অফিস কর্মচারী প্রত্যাহার, চালক বরখাস্ত

আপডেট: ০৫:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬