যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জিল্লুরের অসুস্থ বাবাকে দেখতে তাঁর বাড়িতে গেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাখারিপোতা গ্রামে জাহিদ হাসান জিল্লুরের নিজ বাড়িতে যান তিনি। এ সময় অসুস্থ বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করেন ইমদাদুল হক ইমদাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা কামরুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তহিদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও আবু তাহের, যুবদল নেতা মাহাবুর রহমান এবং ছাত্রদল নেতা আবির সোলাইমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















