১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ঝিকরগাছায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যা বলে অনুমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৬৩

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাসুদ রানা (২১) শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদের ছেলে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে রবিউল ইসলামের একটি নির্মাণাধীন বাড়ির কক্ষের জানালার সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশটি পাওয়া যায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই মাসুদ রানাকে হত্যা করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ভ্যান ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
নিহত ভ্যানচালক মাসুদ রানার বাবা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদ ছেলের লাশ সনাক্ত করে জানান, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে তার ছেলে ভ্যানসহ নিখোঁজ হয়। সাধারণত সে সন্ধ্যার আগেই বাড়ি ফিরলেও সেদিন ফেরেনি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, ভ্যানটির জন্যই তাঁর ছেলেকে তার নিজের ভ্যানের দড়ি দিয়েই ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঝিকরগাছায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যা বলে অনুমান

আপডেট: ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫