১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ: স্বামী-স্ত্রী ছুরিকাঘাতে আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৬৮

যশোরে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামী ও স্ত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সুতিঘাটা জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন সুতিঘাটা কামালপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৩৩) এবং তার স্ত্রী রিনি খাতুন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার ইলিয়াস (৩৪) দীর্ঘদিন ধরে রিনি খাতুনকে উত্ত্যক্ত করে আসছিল। এই বিষয়ে স্বামী আব্দুল মালেক প্রতিবাদ জানালে বুধবার রাতে ইলিয়াস তার সহযোগী শাহরিয়ার (৩৫)-কে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রীর ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে আব্দুল মালেক ও তার স্ত্রীকে আঘাত করা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ: স্বামী-স্ত্রী ছুরিকাঘাতে আহত

আপডেট: ০১:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫