১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৭৭

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে জয়ত্রী দাস (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের রেলবাজার সুইপার কলোনিতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়ত্রী দাস ছোট একটি ফ্যান সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) দায়ের করা হয়েছে। কিশোরীর অকাল মৃত্যুতে রেলবাজার সুইপার কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

আপডেট: ০৮:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫