১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

যশোরে ফেনসিডিল মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৬৭

যশোরে ৫৫০ পিস ফেনসিডিল বহনের অভিযোগে দায়ের করা এক মামলায় ট্রাকচালক খায়রুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী এক রায়ে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের এপিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত খায়রুল ইসলাম যশোর সদরের ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়া এলাকার বাসিন্দা।
মামলার পটভূমি
মামলার অভিযোগে জানা যায়, ২০১২ সালের ৮ মার্চ ভোর পাঁচটার দিকে যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকচালক খায়রুল ইসলামকে আটক করা হয়। যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম তাকে আটক করেন।
ওই সময় তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে থাকা একটি বাক্সের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা ৫৫০ পিস ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা এসআই তোফায়েল আহমেদ ওই বছরের ৫ এপ্রিল অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
আদালতের রায়
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি খায়রুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত খায়রুল বর্তমানে কারাগারে আটক আছেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে ফেনসিডিল মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট: ০৮:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫