১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণসহ পাচারকারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৭৯

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর অধীনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপি (বর্ডার আউটপোস্ট) সদস্যরা অভিযান চালিয়ে ১.০৪৯ কেজি ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মনিরুজ্জামান (৩৭)। বুধবার তাকে আটক করা হয়।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান-এর নেতৃত্বে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে এবং মোঃ মনিরুজ্জামানকে হাতেনাতে ধরে। আটককৃত মনিরুজ্জামান পুটখালী উত্তরপাড়ার বাসিন্দা এবং তার বাবার নাম মোঃ কাদের আলী সর্দার।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লক্ষ ৫২ হাজার ২৪১ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে এবং আটককৃত পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ মোস্তাফিজুর রহমান

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট: ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫