১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সহায়ক হয়েছে’: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৮৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন যে একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে সহযোগিতা করেছে। তিনি বলেন, ‘তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে।’ তার মতে, এটি প্রমাণ করে যে তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটির’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং সরকার গঠনের পর এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রশংসা করে দুদু বলেন, সাক্ষাৎকারটি অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী ছিল, যেখানে তিনি দেশের সমস্যাগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন।’ তিনি আরও বলেন, যতদিন তা না হবে, ততদিন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

সর্বাধিক পঠিত

শার্শা সীমান্তে অভিযানে ২৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের সহায়ক হয়েছে’: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

আপডেট: ০৬:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫