১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

সিলেট সীমান্তে বিজিবি’র ইতিহাসে সবচেয়ে বড় গবাদিপশু আটক: ৩ কোটি টাকার ২৩৭টি গরু ও ৪২টি মহিষ জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৬৪

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু এবং ৪২টি মহিষ আটক করেছে। এটি ৪৮ বিজিবি’র ইতিহাসে সীমান্তে সবচেয়ে বড় গবাদিপশু আটকের ঘটনা বলে জানা গেছে। আটককৃত গরু ও মহিষের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা এবং সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে এই চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা এই অভিযানের নেতৃত্ব দেন। গোয়াইনঘাট অংশে তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
বিজিবি সূত্র অনুযায়ী, মেজর নুরুল হুদার নেতৃত্বে বিজিবির বিশেষ টিম সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রাম থেকে ২৩৭টি ভারতীয় ছোট-বড় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ২ কোটি টাকা। অন্যদিকে, ৪৮ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত থেকে ৪২টি ভারতীয় মহিষ আটক করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, টাস্কফোর্সের মাধ্যমে অবৈধভাবে আসা এই ভারতীয় গবাদিপশুগুলো আটক করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে নিশ্চিত করেন যে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত আছে। তিনি আরও জানান, আটক গরু ও মহিষের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামের মাধ্যমে বিক্রি সম্পন্ন করা হবে।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিলেট সীমান্তে বিজিবি’র ইতিহাসে সবচেয়ে বড় গবাদিপশু আটক: ৩ কোটি টাকার ২৩৭টি গরু ও ৪২টি মহিষ জব্দ

আপডেট: ০৫:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫