১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেল প্রকৌশলী নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৮২

সিলেটের মোগলাবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনার উদ্ধার কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।
বুধবার (০৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রোমান আহমদ।
স্টেশন মাস্টার জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়, যার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করার কাজে অংশ নিতে প্রকৌশলী মোজাম্মেল হক কুলাউড়া থেকে দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন। উদ্ধার কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মোজাম্মেল হকের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেল প্রকৌশলী নিহত

আপডেট: ০৫:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫