১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

যশোরের শার্শা থানার ওসি’র প্রত্যাহার দাবি: সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৬৩

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) যশোরের পুলিশ সুপারের কাছে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে। তাদের অভিযোগ, সম্প্রতি জেডিইউজে’র নির্বাহী কমিটির সদস্য এবং বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে অযৌক্তিকভাবে গ্রেফতারের ঘটনায় ওসির তড়িঘড়ি সিদ্ধান্ত ও পক্ষপাতিত্ব স্পষ্ট।
জেডিইউজে জানায়, গত ১১ সেপ্টেম্বর দৈনিক লোকসমাজ ও দৈনিক দিনকাল-এর শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিকে এক সন্দেহভাজন তৃতীয় লিঙ্গের স্কুলছাত্রের মৌখিক অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে আনেন ওসি আব্দুল আলিম। সেখানে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ আনা হলে মনি সেটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। সাংবাদিক সংগঠনের অভিযোগ, মনি’র বক্তব্যকে উপেক্ষা করে এবং মামলা রেকর্ডের আগেই ওসি আলিম তাকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে পাঠিয়ে দেন। জেডিইউজে মনে করছে, এই তড়িঘড়ি সিদ্ধান্ত কোনো প্রভাবশালী মহলের নির্দেশে নেওয়া হয়েছে এবং এর পেছনে কারো স্বার্থ জড়িত রয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, মনিরুল ইসলাম মনি তিন দশকের বেশি সময় ধরে সততার সাথে সাংবাদিকতা করছেন এবং তিনি বিএনপির রাজনীতির সাথেও যুক্ত। দীর্ঘদিনের ডায়াবেটিস রোগী এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে এর আগে কখনও অনৈতিক বা চারিত্রিক দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। বরং তিনি বারবার হত্যাচেষ্টা এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন।
জেডিইউজে দৃঢ়ভাবে দাবি করেছে যে মনি’র বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাদের আশঙ্কা, বর্তমান ওসি বহাল থাকলে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়।
এই ঘটনার প্রতিবাদে শার্শা ও বেনাপোলের সাংবাদিকরা ইতোমধ্যে কয়েক দফা মানববন্ধন ও সমাবেশ করেছেন। দাবি পূরণ না হলে আগামী ৯ অক্টোবর বেনাপোল স্থলবন্দর অবরোধ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ সুপারের কাছে মনিরুল ইসলাম মনি’র মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য এবং সেই লক্ষ্যে শার্শার বর্তমান ওসিকে দ্রুত প্রত্যাহারের জন্য আশু পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরের শার্শা থানার ওসি’র প্রত্যাহার দাবি: সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট: ০৪:২৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫