ভারতের হিমাচল প্রদেশে মর্মান্তিক এক দুর্ঘটনায় পাহাড় থেকে ধসে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের দিকে যাচ্ছিল। সে সময় ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ে এবং যাত্রীবাহী বাসটিকে পুরোপুরি চাপা দেয়।
উদ্ধারকাজ ও ক্ষতিপূরণ ঘোষণা:
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই বহু মানুষের প্রাণহানি ঘটে। পরে দ্রুততার সাথে উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে নেওয়া হয়।
ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
বর্তমানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা একাধিক ভূমিধসের কারণ বলে মনে করা হচ্ছে।
১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা: পাথর ধসে বাসের ১৮ যাত্রী নিহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- ৫৬৭
সর্বাধিক পঠিত


























