০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ভয় নয়, ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করবে বিএনপি: মিজানুর রহমান খান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫৬৫

নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, বিএনপি ভয় দেখিয়ে নয়, মানুষের প্রতি ভালোবাসা দিয়েই তাদের মন জয় করবে। তিনি আরও জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং তার জন্য সকল প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মিজানুর রহমান খান বলেন, “আমরা সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ।” তিনি উল্লেখ করেন, এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি; বরং বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারই দেশকে অশান্ত করার জন্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই এই মাটির সন্তান। আমাদের সবার সমানভাবে বেঁচে থাকার এবং সম্মান পাওয়ার অধিকার আছে। একইসাথে সবার কথা বলারও অধিকার রয়েছে।”
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুরতেজা ইলাহি টিপু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ। এছাড়া যুবদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব নাজমুল হক, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত রহমান কোমল, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ভয় নয়, ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করবে বিএনপি: মিজানুর রহমান খান

আপডেট: ০৫:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫