শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। গত দুই দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। এর প্রথম চালানটি গত মঙ্গলবার রাতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে। দ্বিতীয় চালানটি বৃহস্পতিবার ১৮ দশমিক ৭৯ মেট্রিক টন ইলিশ নিয়ে পৌঁছায়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের মতে, সরকার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন পাঠানো হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানান, প্রতিটি ইলিশ চালান স্বাস্থ্য ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পরীক্ষা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানি প্রক্রিয়া শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মেসার্স সততা ফিশ, প্যাসিফিক সি ফুড, এমভি সি ফুড, তানিশা এন্টারপ্রাইজ, এমএপি ইন্টারন্যাশনাল এবং জেএস এন্টারপ্রাইজ ইলিশ রপ্তানি করে। অন্যদিকে, মঙ্গলবার রাতে সততা ফিশ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ, লাকি ট্রেডিং এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ এই ইলিশের চালানগুলো পাঠায়।
কলকাতার ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আরজে ইন্টারন্যাশনাল—এই পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করছে।
আখাউড়া স্থলবন্দর দিয়েও ইলিশ রপ্তানি
একই দিনে (১৮ সেপ্টেম্বর) আখাউড়া স্থলবন্দর দিয়েও ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে। ইলিশের এই চালানটি রপ্তানি করেছে যশোরের মোহাতাব অ্যান্ড সন্স এবং আমদানি করেছে ভারতের মেসার্স পরিতোষ বিশ্বাস।
০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারতে গেল ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ
বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারতে গেল ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৩১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত



























