০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ আহত ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫০৭

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর নিহত ব্যক্তির পরিচয়পত্র থেকে তাঁর নাম আরিফুল ইসলাম জয় বলে জানা গেছে। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। পরিচয়পত্রে ঠিকানা উল্লেখ রয়েছে যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড। তৃতীয় নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন ছিলেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলে ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামের একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ওই পরিচয়পত্রে তাঁর বাবার নাম শহিদুল ইসলাম এবং ঠিকানা যশোরের বেজপাড়া, শংকরপুর উল্লেখ রয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং তাঁদের স্বজনদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে। দুর্ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত,

যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩ আহত ২

আপডেট: ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬