০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বেনাপোলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫০৬

যশোরের বেনাপোলে ট্রেনের ধাক্কায় আয়রন নেছা (৭০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল রেলস্টেশনের অদূরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত আয়রন নেছা বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় এলাকার বাসিন্দা। তিনি মৃত শুকুর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রেলস্টেশনের কাছে একটি রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আয়রন নেছা। এতে তাঁর দুই পা ভেঙে যায় এবং মুখমণ্ডলেও আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত আয়রন নেছার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত,

বেনাপোলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা গুরুতর আহত,

আপডেট: ০৯:৪৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬