১২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

যশোরে পূর্বশত্রুতার জেরে সোহাগকে ছুরিকাঘাত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৫০৮

যশোর সদর উপজেলার নড়াডাঙ্গা এলাকায় পূর্বশত্রুতার জেরে সোহাগ নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নড়াডাঙ্গা এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ নড়াডাঙ্গা এলাকার মশিয়ারের ছেলে। এ ঘটনায় ভগবানপুর এলাকার আশার ছেলে সোহেল (৩৫) ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সোহাগের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে ছুরি দিয়ে বুকে ও হাতে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

যশোরে পূর্বশত্রুতার জেরে সোহাগকে ছুরিকাঘাত,

আপডেট: ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬