০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

যশোরে গৃহবধূ ও স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধর ও লুটের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকায় স্ত্রী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে হামলা, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মিউজিশিয়ান পাপ্পু। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

পরে রাত ১২টার দিকে চিকিৎসা নিতে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে পাপ্পু এসব অভিযোগ করেন।

অভিযোগে পাপ্পু বলেন, প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্কের পর চৌরাস্তা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকার প্রিয়াংকা দে সিথিকে তিনি বিয়ে করেন। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

পাপ্পুর দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী প্রিয়াংকার সঙ্গে তার বিরোধ চলছিল। একপর্যায়ে অর্থনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রিয়াংকার পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ আরও বাড়ে এবং তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পাপ্পুর অভিযোগ, শনিবার রাতে প্রিয়াংকা দে সিথি তাঁর বাবা ও চাচাদের নিয়ে পূর্ব বারান্দীপাড়ার বাড়িতে আসেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে স্ত্রীর বিরুদ্ধে পাপ্পু যেসব ব্যক্তিগত অভিযোগ করেছেন, সেগুলোর স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এসব অভিযোগের বিষয়ে প্রিয়াংকা দে সিথি বা তাঁর পরিবারের সদস্যদের বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনার পর পাপ্পু হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক পঠিত

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, ক্ষীণ কান্না শুনে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

যশোরে গৃহবধূ ও স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধর ও লুটের অভিযোগ

আপডেট: ০৩:৫০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬