০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলামিন গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫১০

শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার আসামি আলামিন শার্শা উপজেলার পাঁচভূলাট দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। রোববার (৩০ আগস্ট) দুপুরে শার্শা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলামিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসসি নম্বর-২৯৯/২০ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আলামিনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

তিন দিন ধ্বংসস্তূপের নিচে, ক্ষীণ কান্না শুনে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলামিন গ্রেপ্তার

আপডেট: ০৩:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬