০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে দুই কারখানায় ভেজাল কেমিক্যালের সন্ধান, মালিকদের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫১০

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত হিরা প্লাস্টিক ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে ভেজাল কেমিক্যাল ও নকল পণ্য তৈরির প্রমাণ পেয়েছে র‍্যাব-৬, যশোর। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ কেমিক্যাল ও উৎপাদিত পণ্য জব্দ করা হয়।
অভিযান চলাকালে র‍্যাব সদস্যরা কারখানার ভেতরে ঢুকে দেখতে পান, হিরা প্লাস্টিক কারখানার আড়ালে নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার এবং ‘সুপার ভিম বার’ সাবান তৈরি করা হচ্ছিল। পাশাপাশি আরএসওয়াই কেমিক্যাল কারখানাতেও বিভিন্ন ধরনের ভেজাল কেমিক্যাল উৎপাদনের প্রমাণ মেলে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হিরা প্লাস্টিক কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই অপরাধে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভেজাল কেমিক্যাল তৈরিতে ব্যবহৃত কাঁচামাল জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

যশোরে র‍্যাবের অভিযানে দুই কারখানায় ভেজাল কেমিক্যালের সন্ধান, মালিকদের কারাদণ্ড

আপডেট: ০৪:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬