০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

দেশজুড়ে বৃষ্টির আভাস, ময়মনসিংহ ও সিলেটে হতে পারে অতিভারি বর্ষণ

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এদিন পূর্বাঞ্চলের কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার (১০ জুন) রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভারি বর্ষণের কারণে নিচু এলাকা ও নগরাঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

দেশজুড়ে বৃষ্টির আভাস, ময়মনসিংহ ও সিলেটে হতে পারে অতিভারি বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির আভাস, ময়মনসিংহ ও সিলেটে হতে পারে অতিভারি বর্ষণ

আপডেট: ০৬:২২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬