১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫০৭

যশোরের মনিরামপুর উপজেলার খাতাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে বাবু সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাবু সরকার কৃষ্ণবাটি গ্রামের মৃত অতুল সরকারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে কয়েকজন ব্যক্তি মন্দিরসংলগ্ন বাবু সরকারের বাড়িতে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় অশোক মল্লিক, লক্ষীকান্ত মল্লিক, কনক মল্লিক (২৫), কল্যাণ মল্লিক (২৮) ও নয়ন মল্লিকের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা।

হামলার পর স্থানীয়রা দ্রুত বাবু সরকারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা বা আইনগত পদক্ষেপের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

#যশোর #মনিরামপুর #কৃষ্ণবাটি #হামলা #অপরাধ_সংবাদ #বাংলাদেশ_নিউজ

সর্বাধিক পঠিত

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

মন্দিরে নামযজ্ঞ চলাকালে মনিরামপুরে যুবককে কুপিয়ে জখম

আপডেট: ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬