১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে পর্নোগ্রাফি মামলাসহ বিভিন্ন অভিযোগে ৮ জন গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৪৫

যশোরের শার্শা উপজেলায় পৃথক পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ওয়ারেন্টভুক্ত মামলা, চুরি ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে টেংরা গ্রাম থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় নয়ন হাসান (১৯) ও মাসুদ রানা (১৯) নামে দুই যুবককে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে, এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযানে পাঁচটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওমর ফারুককে আটক করা হয়। একই অভিযানে জিআর মামলার আসামি আজগর আলী ও ইকবাল হোসেনকেও গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে একটি চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে জামির সর্দারকে আটক করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে এসআই শেখ আল আমিনের নেতৃত্বে বেনেখড়ি গ্রাম থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুসাইন মন্ডল ও মোছাঃ সাবিকুন্নাহারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

কেশবপুরে ইউএনওর নাম ভাঙিয়ে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ

শার্শায় পুলিশের অভিযানে পর্নোগ্রাফি মামলাসহ বিভিন্ন অভিযোগে ৮ জন গ্রেফতার

আপডেট: ০৯:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬