চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নিজেই। পরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমেও পরীক্ষার তারিখ নিশ্চিত করেন। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ইতোমধ্যে কেন্দ্র তালিকা (আসনবিন্যাস) প্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কলেজসমূহ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করতে হবে।
এছাড়া, প্রতিদিনের পরীক্ষা শেষে ওই দিনের ওএমআর শিটের প্রথম অংশ সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে অন্যান্য উত্তরপত্র পরীক্ষানিয়ন্ত্রকের কাছে যথাসময়ে পাঠাতে হবে।
পরীক্ষা সুষ্ঠু ও নিয়মমাফিক পরিচালনার জন্য কেন্দ্র প্রধানদের সব ধরনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে।
০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনাম:
২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রীর ঘোষণা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- ৫০৬
সর্বাধিক পঠিত




















