১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মরহুম সাহাবুদ্দিন সরদারের কবর জিয়ারতে শার্শার গণমানুষের নেতা মফিকুল হাসান তৃপ্তি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৬০৯

বেনাপোল ইউনিয়ন বিএনপি ১ নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারি সাহাবুদ্দিন সরদার (বুলু) চাচার কবর জিয়ারত করেছেন শার্শার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার বিকালে মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং বাহাদুর পুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ।

এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুম সাহাবুদ্দিন সরদার (বুলু) ছিলেন একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দলপ্রেমিক রাজনীতিবিদ। তার অবদান বেনাপোল ইউনিয়ন বিএনপির রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন উপস্থিত নেতারা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

মরহুম সাহাবুদ্দিন সরদারের কবর জিয়ারতে শার্শার গণমানুষের নেতা মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫