০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শার্শার গোগা গ্রামে ককটেল বিস্ফোরণে যুবক আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৬৩৬

 শার্শা উপজেলার গোগা গ্রামে ককটেল বিস্ফোরণে কবিরুল হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৬ জুন রাত সাড়ে ১০টার দিকে গাজীপাড়া এলাকায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা কবিরুল হোসেনের বসতবাড়ির সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। অপর ককটেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আহত কবিরুল হোসেন, পিতা রুহুল আমিন, গ্রাম ও পোস্ট গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর — বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শার গোগা গ্রামে ককটেল বিস্ফোরণে যুবক আহত

আপডেট: ০৮:০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫