যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর তাড়া খেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং নিজেদের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উত্তেজিত জনতা দু’জন হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
গুলির শব্দে আরও গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা ফের গুলি ছুড়ে এবং নিজেদের ব্যবহার করা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে ইমরান ও আরিফ নামে দু’জন সন্ত্রাসীকে ধরে ফেলে এবং পরে পুলিশে দেয়।



























