০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত: বরকত উল্লাহ বুলু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৮১

নোয়াখালী, ২০ অক্টোবর: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষের নিহত এবং বিশ হাজার মানুষের আহত হওয়ার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তবে তার আগে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের কারণে জামায়াতে ইসলামীকে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত।
রোববার (১৯ অক্টোবর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, ১৯৭১ সালে তারা মা-বোনদের ‘গণিমতের মাল’ মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হতাহত হয়েছেন। তিনি বলেন, যারা একাত্তরকে অস্বীকার করে, ৩০ লাখ শহীদের রক্ত অস্বীকার করে এবং ‘চব্বিশের গণঅভ্যুত্থান’কে বিপ্লব বলে ৫ আগস্টকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বা ‘নতুন সংবিধানের’ কথা বলে, তারা প্রকারান্তরে বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে। তাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করার কারণে দেশের নাগরিক হওয়ার এবং ভোট চাওয়ার অধিকার নেই।
নির্বাচনী পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন বানচাল করতে চায়, তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি মন্তব্য করেন, ভূ-রাজনীতির কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।
এ সময় বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

রেলের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, নজরে পরিচালক আল ফাত্তাহ

আওয়ামী লীগের আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত: বরকত উল্লাহ বুলু

আপডেট: ০৪:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫