০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ঢাকার কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে লুকানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৬২

রাজধানী ঢাকার কলাবাগানে তাসলিমা আক্তার নামের এক নারীকে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে থাকা স্বামীকে কলাবাগান থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
কলাবাগান থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। গত রোববার রাতে তারা আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে তুলে জানান যে, ‘তোমাদের মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ এরপর তিনি দুই মেয়েকে তাদের ফুফুর বাসায় পৌঁছে দেন।
এরপর মেয়েরা তাদের মায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় এবং বাবার সঙ্গেও যোগাযোগ করতে না পেরে সন্দেহ করে বিষয়টি মামাদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে খবর দিলে সোমবার সন্ধ্যায় পুলিশ বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে লুকানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট: ০২:৫২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫