১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান নিয়ে পূজামণ্ডপে মিজানুর রহমান খান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৫৮০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, যশোর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ঝিকরগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি মণ্ডপে যান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও নগদ অর্থ অনুদান সনাতন ধর্মালম্বীদের কাছে পৌঁছে দেন।
এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে মিজানুর রহমান খানকে স্বাগত জানানো হয় ও বরণ করে নেওয়া হয়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ, সাবেক আহ্বায়ক মুরতেজা ইলাহি টিপু, পূজা পরিষদের সভাপতি দুলাল অধিকারি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে মিজানুর রহমান খান বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমাদের এই আন্দোলনের ফলেই একটি সরকারের পতন ঘটেছে—এটি প্রাথমিক বিজয়। আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, সেই লক্ষ্য পূরণের একমাত্র উপায় হলো দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।”
ইমরান হোসেন পিংকু

সর্বাধিক পঠিত

শার্শা সীমান্তে অভিযানে ২৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান নিয়ে পূজামণ্ডপে মিজানুর রহমান খান

আপডেট: ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫