১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিথ্যা প্রলোভনে শিশুকে ডেকে নিয়ে কানের সোনার দুল খুলে নিল নারী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫০৬

খুলনার রূপসা উপজেলায় মিথ্যা প্রলোভন দেখিয়ে এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কানের দুটি সোনার দুল খুলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে শিশুটিকে পশ্চিম রূপসা ঘাট এলাকার একটি দোকানের সামনে ফেলে রেখে চলে যায় ওই নারী।

উদ্ধার হওয়া শিশুটির নাম সুমাইয়া (১৩)। সে উপজেলার বাগমারা এলাকার সৌদি প্রবাসী জালাল মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে সে তার দাদির কাছে বসবাস করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারীর সঙ্গে পরিবারের স্বল্প সময়ের পরিচয় ছিল। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা শহরের একটি স্থান থেকে নিজের কিছু কাপড় আনার কথা বলে ওই নারী সুমাইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে রূপসা নদী পার হওয়ার পর কৌশলে শিশুটির কান থেকে দুটি সোনার দুল খুলে নেয় বলে অভিযোগ। এরপর পশ্চিম রূপসা ঘাট এলাকায় শিশুটিকে রেখে পালিয়ে যায় ওই নারী।

কিছুক্ষণ পর পশ্চিম রূপসা ঘাটের ব্যবসায়ী শেখ হাবিবুর রহমান তাঁর দোকানের পাশে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে তিনি শিশুটিকে উদ্ধার করে খুলনা সদর থানায় নিয়ে যান।

খবর পেয়ে রূপসা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে শিশুটির চাচা মো. শরীফুল ইসলাম থানায় পৌঁছান।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘাট এলাকার এক দোকানদার কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা থানায় এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার চাচার জিম্মায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত নারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।

সর্বাধিক পঠিত

শার্শা সীমান্তে অভিযানে ২৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

মিথ্যা প্রলোভনে শিশুকে ডেকে নিয়ে কানের সোনার দুল খুলে নিল নারী

আপডেট: ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬