০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, ভয়াবহ বিস্ফোরণে আহত ১২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭০

– পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্টাঙ্গ জেলার স্পিজেন্ড এলাকায় কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’।
রেলওয়ে সূত্রের বরাত দিয়ে জানা যায়, পেশাওয়ার থেকে ছেড়ে আসা ট্রেনটি যখন স্পিজেন্ড এলাকায় পৌঁছায়, তখন রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। বিস্ফোরণের সময় ট্রেনে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, এটি একটি দূর-নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল। রেললাইনের ওপর আগে থেকেই একটি বিস্ফোরক স্থাপন করা হয়েছিল এবং ট্রেনটি সেখানে পৌঁছানোর পর রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে একই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে সকালেও একই ধরনের বিস্ফোরণ ঘটেছিল, তবে সেটি বড় ধরনের ক্ষতি করতে পারেনি।
বিস্ফোরণের পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু হবে। এ কারণে বুধবার পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

বিজিবি ও স্থানীয়দের প্রতিবাদে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, ভয়াবহ বিস্ফোরণে আহত ১২

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, ভয়াবহ বিস্ফোরণে আহত ১২

আপডেট: ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫