১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫১২

যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

নিহত পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের আল হেলাল ইসলাম একাডেমি হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। তার স্ত্রীও ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক কলেজপড়ুয়া ছেলে ও বৃদ্ধা মা রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে শিক্ষকতায় যোগ দেওয়া পলাশ বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় (ডিপ্রেশনে) ভুগছিলেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মানসিক বিষণ্নতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

এ ঘটনায় মণিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

আপডেট: ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬