০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

যশোরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫১৬

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারন এলাকার একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যশোর জেলা ফুটবল দলের অধিনায়ক আতিক হাসান।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা শওকত আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি দখলের চেষ্টা করে আসছেন।

আতিক হাসান জানান, আরএস খতিয়ান নং-৩৯ এবং দাগ নং-৬৩৯-এর মোট ৫১ শতক জমির মধ্যে মাতুল সূত্রে প্রাপ্ত ২৬ শতক জমিতে তাদের বসতবাড়ি ও একটি রাইস মিল রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন এবং ২০২৬ সাল পর্যন্ত জমির খাজনাও পরিশোধ করেছেন বলে দাবি করেন।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধের কারণে একাধিকবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ তা মানেনি। পরে এ বিষয়ে ঝিকরগাছা সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট জমি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন করা হলে আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি আমিনের মাধ্যমে জমি পরিমাপেরও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আতিক হাসানের অভিযোগ, গত ৩ জুলাই সরকারি ছুটির দিনে প্রতিপক্ষ জোরপূর্বক প্রায় সাত ফুট জায়গা দখল করে সেখানে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি নিয়ে তিনি কোনো ধরনের সংঘাত চান না। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং নিজের বৈধ জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ফয়সাল আটক

যশোরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট: ০৩:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬