০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অবৈধ সম্পদ মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫১০

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি.এম. তারিকুল কবীরের আদালতে মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এবং মিন্টু মিয়া নামে অপর এক সাক্ষী সাক্ষ্য দেন।

আদালত সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই সাক্ষীর মধ্যে মিন্টু মিয়ার জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। অন্যদিকে বাদী জাকির হোসেনের জবানবন্দি শেষ হলেও আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম জেরার জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

শুনানিকালে কারাগারে থাকা আসামি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি প্রায় ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে সিয়ামের ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ সম্পদ মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট: ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬