০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ফয়সাল আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৫৪

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ফয়সাল আহম্মেদ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

আটক ফয়সাল আহম্মেদ উপজেলার বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগআঁচড়া এলাকার জোহরা মেডিকেল সেন্টারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন ফয়সাল আহম্মেদকে আটক করে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদক নির্মূলে শার্শা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

শার্শায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ফয়সাল আটক

আপডেট: ০৫:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬