যশোরের বেনাপোলে গত সোমবার (শার্শা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ আয়োজনে) সফলভাবে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার বার্তা নিয়ে বেনাপোল বলফিল্ড মাঠে এই বিশেষ আয়োজন করা হয়।
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই স্লোগান লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে মাঠের চারপাশ সজ্জিত করা হয়েছিল। হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। এত বড় ও সুন্দর একটি আয়োজন করায় বেনাপোলবাসী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন সহ তাঁর সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার ওসি (তদন্ত) শাহ আলম এবং বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কে এম এ হানিফ ও শাহরিয়ার হোসেন, বেনাপোল হাইস্কুলের শিক্ষক মকলেসুর রহমান এবং শিক্ষক সুমন হোসেন।
খেলা শেষে খেলোয়াড় সহ সকল দর্শকদের মাদক থেকে দূরে থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, “সারা দেশের ন্যায় যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই খেলার আয়োজন।”
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল ১-০ গোলের ব্যবধানে পলাশ ফুটবল একাডেমি, যশোরকে পরাজিত করে শিরোপা জয় করে।
০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
বেনাপোলে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৫৭৪
সর্বাধিক পঠিত























