০১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে কুড়িয়ে পাওয়া গেল যশোরের নারীর ভারতীয় ভিসাযুক্ত পাসপোর্ট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৫০৮

পশ্চিমবঙ্গের অশোকনগরের বিল্ডিং মোড় এলাকার একটি সড়ক থেকে যশোরের চৌগাছা উপজেলার এক নারীর ভারতীয় ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্ট কুড়িয়ে পেয়েছেন স্থানীয় এক ব্যক্তি। পাসপোর্টটি পাওয়ার পর প্রকৃত মালিকের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পাসপোর্টটির মালিকের নাম বিউটি ব্যানার্জী (BEAUTY BANERJEE)। পাসপোর্টে তাঁর বাবার নাম বিমল গোস্বামী, মায়ের নাম মায়া রানী এবং স্বামীর নাম ধীরেন্দ্রনাথ ব্যানার্জী উল্লেখ রয়েছে। স্থায়ী ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া ইউনিয়নের সঞ্চাডাঙ্গা গ্রামের নাম।

পাসপোর্টের তথ্য অনুযায়ী, বিউটি ব্যানার্জীর নামে ভারতের মাল্টিপল-এন্ট্রি ভিসা রয়েছে। পাসপোর্টের বিভিন্ন পাতায় ইমিগ্রেশনের সিলও দেখা গেছে। তবে তিনি সর্বশেষ কবে ভারতে প্রবেশ করেছেন কিংবা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কীভাবে পাসপোর্টটি অশোকনগরের বিল্ডিং মোড় এলাকায় হারিয়ে গেল, কিংবা ওই নারী কী কারণে সেখানে গিয়েছিলেন, তা-ও জানা যায়নি।

পাসপোর্টটি উদ্ধারকারী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রকৃত মালিককে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পাসপোর্টটি ইতিমধ্যে অশোকনগর এলাকার সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। পরিচয় ও মালিকানা যাচাই করে সংশ্লিষ্ট থানা থেকে পাসপোর্টটি সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গে কুড়িয়ে পাওয়া গেল যশোরের নারীর ভারতীয় ভিসাযুক্ত পাসপোর্ট

আপডেট: ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬